প্রিন্ট এর তারিখঃ Jun 11, 2026 ইং || প্রকাশের তারিখঃ Apr 21, 2026 ইং
মান্দায় কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, থানা হেফাজতে

সোহেল রানা,স্টাফ রিপোর্টার:
নওগাঁর মান্দা থানা এলাকার ভারসো ইউনিয়নের মহানগর মধ্যপাড়া গ্রামে আব্দুর রাজ্জাকের জমিতে মাটি ফেলার সময় একটি কষ্টিপাথরের ছোট মূর্তি উদ্ধার করা হয়েছে।
জানা যায়, ২০ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ সকাল আনুমানিক ১০টা ৩০ মিনিটের দিকে শ্রমিকরা জমিতে মাটি ফেলাকালে হঠাৎ মূর্তিটি দেখতে পান।
বিষয়টি জানানো হলে মান্দা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মূর্তিটি জব্দ তালিকার মাধ্যমে উদ্ধার করে থানা হেফাজতে নেয়।
উদ্ধারকৃত মূর্তিটির ওজন আনুমানিক ৪ কেজি ৫০০ গ্রাম বলে জানা গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি কষ্টিপাথরের তৈরি একটি প্রাচীন নিদর্শন।
পুলিশ সূত্রে জানা যায়, মূর্তিটি প্রত্নতাত্ত্বিক সম্পদ হওয়ায় প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া শেষে আদালতের নির্দেশনা অনুযায়ী নিকটবর্তী কোনো জাদুঘরে হস্তান্তর করা হবে।
© দৈনিক চেতনার কন্ঠ